দুঃখকে আলিঙ্গন করো, ভয় কোরো না আর,
সে যে জীবনেরই এক নিঃশব্দ উপহার।
হাসির পেছনে লুকায় সে অদৃশ্য ছায়া,
অশ্রুর গভীরে রচে জীবনের মায়া।
চোখের জলে আঁকে ছবি নিঃশব্দ ব্যথা,
তারই মাঝে শোনা যায় হৃদয়ের কথা।
তীব্র কষ্টের বুকেই বাঁচে এক সুর,
যে সুরে জেগে ওঠে রংধনুর নূর।
যতবার ভেঙেছো, ততবার গড়েছো তুমি,
অন্ধকারে প্রস্ফুটিত আলো-ভরা ভূমি।
আকাশ যত মেঘে ঢাকে, ততই সে খোলে—
একদিন রংধনু এসে হৃদয়ে দোলে।
দুঃখকে বরণ করো, সেও চায় ঘর,
ভালোবাসার ছোঁয়াতেই সে হয় অন্তর্বর।
হে প্রাণ, আর পালিও না অশ্রুর হাতছানি,
ওর গভীরেই লুকিয়ে আছে আলোয় লেখা বাণী।
সাজিয়ে রেখো দুঃখকে ভালোবাসার মালায়,
তবেই সে রূপ নেবে শান্তির আলোয়।




The game variety here is insane! I spent the whole weekend trying different slots and the graphics are top notch. Highly recommend jilihot777 to anyone who loves action.