কথা ছিলো, কথা রাখেনি, এদেশের রাজদরবার
রাজ্য শাসনভার মুক্তিযুদ্ধোত্তর বুঝে পাওয়ার পর
রাজা হবে প্রজাদের, রাজ্য হবে সবার
উন্মোচন হবে তারপর, মানব চৈতন্যের বদ্ধদার।
কথা ছিলো, কথা রাখেনি, এদেশের রাজদরবার
রাজ্য শাসনভার মুক্তিযুদ্ধোত্তর বুঝে পাওয়ার পর
সামাজিক অবক্ষয়, অর্থনৈতিক বিপর্যয়, মূল্যবোধ বিচুত্যির
রাজাদের আগেরকার বিভেদনীতি করা হবে পরিহার।
কথা ছিলো, কথা রাখেনি, এদেশের রাজদরবার
রাজ্য শাসনভার মুক্তিযুদ্ধোত্তর, বুঝে পাওয়ার পর
মানুষের অভিশঙ্কা- অবক্ষয় – অবিশ্বাস – অসহায়তা- বিপন্নতা
দূর হবে উদ্বেগ – উদ্বিগ্ন হওয়ার প্রবনতা।
কথা ছিলো, কথা রাখেনি, এদেশের রাজদরবার
রাজ্য শাসনভার মুক্তিযুদ্ধোত্তর, বুঝে পাওয়ার পর
লুন্ঠিত হবেনা মসজিদ – মন্দির আর বাড়িঘর
অগ্নিদগ্ধ হবেনা ধর্মীয় সংখ্যালঘুদের বাস্তুভিটা- পরিবার।



