দূরত্ব বুঝেও গুরুত্ব বাড়িয়ে দিয়েছিলাম
শুধু আপনাকে, আপন করে পাওয়ার জন্য
আমি চাইলেও কোন দিন
আপনাকে ফিরে পাওয়া সম্ভব নয়
তাই চাই না কোন দিন ফিরে আসেন!
শুধু চাই, আপনি সুখে থাকেন
আপনি সুখে থাকলেই আমি সুখি হই!
একলা থাকার সময় গুলোতে
কখনো যেন মন খারাপ না হয়
সবাই হারিয়ে গেলেও
আমার স্মৃতি গুলোকে পাশে পাবেন
সূর্যের যেমন লক্ষ মাইল দূর থেকেও
পৃথিবীকে আলো দিয়ে যায়
তেমনি দূর থেকে হলেও
আপনাকে ভালোবেসে যাবো!
আপনাকে পাইনি বলে আমার কোন দুঃখ নেই
দুঃখ শুধু আপনার সাথে জড়িয়ে থাকা স্মৃতি গুলো
অবহেলার শূন্য আকাশে কেঁদে মরে
আপনাকে পাইনি বলে আমার কোন দুঃখ নেই
দুঃখ শুধু আপনার সাথে জড়িয়ে থাকা মূহুর্ত গুলো
ধূসর পান্ডুলিপির অক্ষরে বিবর্ণ হয়ে ঝরে!



