এসো অন্তহীন জ্ঞানের জগতে চলে যাই
যেখানে নদীর স্রোতের মতো জ্ঞান আছে ভাই
চলো শিক্ষার বাতিঘর , পাঠাগারে যাই।
অহিংসমনে জ্ঞান, প্রজ্ঞা দিয়ে
এসো সত্য , সুন্দর , সমৃদ্ধির তৃষ্ণা মিটাই
আলোর পথে এগিয়ে
মানুষের জয়গান গাই
এসো সাম্যের সমাজ সাজাই।
পাঠাগার সূর্যের আলোর মতোই
জ্ঞানের আলো ছড়ায় ভাই।
সংস্কৃতি , সভ্যতা ও মানুষের
মনুষ্যত্ব বিকাশের পথে
এসো সবাই এগিয়ে যাই।
সজীব প্রাণবন্ত গতিময়
সত্তা পাঠাগার ভাই
ধীরে ধীরে আলোকিত করে বিশ্বময়
এসো সবাই বই পড়তে পাঠাগারে যাই।



