শুনেছি তুমি সবাইকে বলে বেরাও
আমি তোমায় ভুলে গিয়েছি,
মুছে দিয়েছি তোমার সমস্ত স্মৃতি?
যদি ভুলেই যেতাম,
তবে তোমার কথা ভেবে রোজ নিশিথে চোখের জলে কপল সিক্ত করতাম না,
তোমার দেয়া গোলাপটা ডায়রির ভাঁজে যত্ন করে আগলে রাখতাম না।
যদি ভুলেই যেতাম,
তবে তোমার স্মৃতিগুলো গেঁথে রাখতাম না হিয়ার মাঝে,
শত অবহেলার পরেও বারবার তোমার কাছে ফিরে আসতাম না।
যদি ভুলেই যেতাম,
তবে তোমার দেয়া পুরনো চিঠিগুলো রোজ পড়তাম না,
বসন্তের পর বসন্ত তোমার ফিরে আসার অপেক্ষায় থাকতাম না।
যদি ভুলেই যেতাম,
তবে ভালোবাসো না জেনেও আমার সবটুকু তোমায় উজাড় করে দিতাম না,
আমার জীবনে তোমার গুরুত্ব আগের মত থাকতো না।
যদি ভুলেই যেতাম,
তবে আমার সুখ-দুঃখের দিনগুলোতে তোমায় পাশে চাইতাম না,
তোমায় ছেড়ে অন্য কারো রঙে নিজেকে রাঙিয়ে নিতাম।




Grate💖
Thanks