একটা নীলাভ প্রজাপতি মৃত্যুর জন্য খেলা করে
ভৃঙ্গরাজে, ছাতিমে, গোলাপে।
যাবতীয় ধূসরতাকে গুপ্ত কক্ষে শেকলবন্দি করে,
পৃথিবীর সবুজ রঙকে আরও গাঢ় করতে চায় সে—
যে পৃথিবীতে নির্ভয়ে নিঃশ্বাস নেবে
আরও কিছু নিষ্কলুষ প্রজাপতি।
“নিরাপদে মৃত্যুর অধিকার চাই”—
শিরোনামে মিছিল হবে পরিত্যক্ত সব গুহায়,
সব জঙ্গলে।
যেখানে বেঁচে থাকি আমরা মৃত্যুর অপেক্ষায়,
সেখানে মৃত্যু কেন হবে অনিরাপদ?
বিপর্যস্ত সমস্ত প্রজাপতির প্রতিবিম্ব
চিত্রিত হবে খাদকের মস্তিষ্কে।
তবু আসক্তিহীনতায়
খাবলে খাবে না একটাও প্রজাপতিকে।
তারপর একদিন—
যে যার পছন্দের মৃত্যুকে বেছে নেবে।
নৈঃশব্দের ঘোরে স্মৃতিভ্রংশ হয়ে
নিস্তেজ হবে একেকটি মস্তিষ্ক।
সুস্বাদু অন্ধকার ঠুকরে খাবে
শহরের সেইসব উন্মাদ মগজ…
আর সুশৃঙ্খল কিছু প্রজাপতি
মৃত্যুর ভাগাড়ে খুঁজে ফিরবে
কাঙ্ক্ষিত নিখাদ প্রেম।




অসম্ভব রকমের সুন্দর লেখাটা আপু!😊
অসংখ্য ধন্যবাদ আপু
খুব সুন্দর কবিতা
[2708]kwiff লগইন ও অ্যাপ ডাউনলোড | বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট,kwiff লগইন করে অনলাইন স্লট গেম খেলার নিয়ম জানুন এবং সহজেই kwiff app download করুন। বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট করে আজই খেলা শুরু করুন। visit: kwiff
[8030]bet 777 লগইন ও অ্যাপ ডাউনলোড | বিকাশ অনলাইন ক্যাসিনো ও স্লট গেম,bet 777 লগইন করে সেরা স্লট গেম সাইট উপভোগ করুন। বিকাশ দিয়ে অনলাইন ক্যাসিনো পেমেন্ট এবং অ্যাপ ডাউনলোড করে আজই খেলা শুরু করুন। visit: bet 777