মৃত্যুকে তুমি কেন পাও এতো ভয়?
মৃত্যুর পরেই তুমি তো হবে মৃত্যুঞ্জয় ।
মৃত্যুর পরে তোমার আর থাকবেনা মৃত্যু ভয়
মিলবে মরনোত্তর অমরত্বের জয় ।
আলোর অপর দিকে থাকে অন্ধকার
মানুষের বেলায়ও ঘটে তা বারবার ।
হাসি- কান্না, সুখ-দুঃখ পরস্পর ।
যেন নদীর দ্বিমুখী স্রোতের মতো
বয়ে চলে অবিরাম – অবিরত ।
মানুষের জীবন যেন দুঃখের আঁধার
শ্রাবন বারিধারার মতো আবার কখনও
বর্ষাবাতাসের মতো
জীবন বীনায় বাজে অবিরত ।
মানুষের সীমারেখা গন্ডিতে আবদ্ধ
যেন এক সসীম জগৎ
সেখান থেকে বেরিয়ে
পড়লেই তুমি পেয়ে যাবে অসীম জগৎ ।
যেখানে নেই কোন দুঃখ, বিষাদ – বিচ্ছেদ ঘটবার ভয়
থাকবে না কোন অপ্রাপ্তির সংশয়
মৃত্যুর পরে পরমপ্রাপ্তি পাওয়া যায় ।



