মৃত্যুতে যদি হইতো দুই জীবনের যবনিকা,
যৌবন কে পরিয়ে দিতাম রাজ রাজটীকা।
ইহধাম পরধাম দুই মিলনে যদি জীবন হয়,
পরকাল আছে তোমার এটা সুনিশ্চয়।
মানো আর নাহি মানো,
কোরান পুরান বেদ বেদান্ত যাহা পড়েই জানো।
জীবনের ঠিক সদৃশ যদি দেখতে চাও,
সকাল সাঁঝে বৃক্ষপানে দেখতে তুমি পাও?
কেমন করে বীজ থেকে অঙ্কুরোদ্গম হয়,
সেই অঙ্কুর ঝড়-বৃষ্টিতে কেমনে বৃক্ষ হয়।
মানুষের জীবনও তাই,
চিন্তা করে মিলাও হিসাব কড়া গন্ডা পাই।
অন্যথা তুমি গিয়ে দেখ সচল নদীর কূলে,
মনুষ্যকূলে জন্ম নিয়েও আছো কত ভুলে।
পশু পাখিও বিচার পাবে হবে তাদের সাঝা,
মানুষ-জ্বীনেরও করবে বিচার দেহ করে তাজা।
যদি সাঝা ই পাই!
মৃত্যুতে জীবন কেমন শেষ? বুঝাও মোরে ভাই।



