মুক্ত পাখি মুক্ত আকাশ
পাখির নেই কোন স্বদেশ ।
যে পাখির জন্ম
মুক্ত আকাশে উড়িবার জন্য
সে পাখি কেন
মানুষ রাখে খাঁচা বন্দী করে ?
ওদের মুখে
শেখানো বুলি আর
ওদের কন্ঠে
গুণ গুণ গান শুনে
সুখ পাওয়ার জন্য ।
মানুষ কতোটা স্বার্থপর
তা ভেবে দেখা দরকার
নিজেদের স্বার্থে
তারা স্বাধীনতা মানে
পাখিদের স্বাধীনতার সম্মান
কতোটুকু করতে তারা জানে ?
মানুষের গড়া মানুষের কারাগার
মানুষ কতোনা ভয় করে
করিতে চায় না তারা কারাভোগ
পোহাতে চায় না কোন দূর ভোগ
তবে পাখিদের বেলায়
মানুষের কেন এতো সুখভোগ
মানুষের কী এটা শোভা পায় ?
পাখিরা থাকতে চায়না কারোই অধীন
জন্মগতভাবেই ওরা তো স্বাধীন
ওরা তো শান্তির দূত
ওদের নেই কোন দূতাবাস
ওদের নেই কোন প্রহরি
ওদের নেই কোন সেনানিবাস।
ওদের নেই কোন কারাবাস
আছে শুধু মুক্ত আকাশ ।



