মহান প্রভুর ভরসা নিয়ে
এইতো আছি বেশ
করোনা ভাইরাস প্রতিরোধ করবে
মোদের বাংলাদেশ।
বিধির বিধান মানলে সবাই
আর থাকলে সচেতন
সোনার বাংলার মানব ও সম্পদ
থাকবে নিয়ন্ত্রণ।
গরীব-ধনী নাই ভেদাভেদ
সকলের বাঁচার আশা
বিশ্ব মানব সংকটে ভুগছে
মহামারী বেঁধেছে বাসা।
তোমরা যারা কোটি টাকার মালিক
কিনছো রোজই সুখ
গরিবের পাশে সেবার হাত বাড়িয়ে
বুকে মেলাও বুক।
মানবের পাশে দান বীর বেশে
আজ আসবে শাহজাদা
গলাচিপা-দশমিনার সংসদ সদস্য
অসহায়-গরীবের দাদা।



