চোখের শিশিরে যে কথা জমা থাকে
তার ভাষার প্রয়োজন ছিল না কোন কালে।
নৈশব্দের পাতায় লিখে রাখা যে আর্তি
তাতেও নেই কোন কালির আঁচড়।
বায়ান্ন বায়ান্ন বলে এত উৎরোল;
একুশ হাজার বার একুশের তোপধ্বণী।
অথচ অনুচ্চারে, উনসত্তর- একাত্তর এক হয়ে যায়;
আসাদের শার্টের রং মিশে যায় রফিকের উষ্ণ ধারায়।
হিমালয় থেকে সাইবেরিয়া;
প্যারিস, আরব কিংবা গ্রীস;
উত্তর মেরু থেকে দক্ষিণ;
প্রত্নতাত্ত্বিক পাথর ঠোকানো সময়, বাকলে আবৃত
গুহাবাসী জীবনেরও আগে থেকে; মায়া, অ্যাজটেক
সিন্ধু বা ইনকা হয়ে আজকের পরমাণু সভ্যতা।
সদ্যজাত শিশুর কান্নায় সেই একই
ভাষার প্রতিরেখ।
যে রোখ ছিল হেনরীর সবল পেশীতে;
যে প্রত্যয়- ‘জোয়ান অব আর্ক’ এর উন্মত্ততায়;
ক্ষুদিরাম, সুভাষ বোস, তিতুমীর, নজরুল;
একই তরঙ্গের উদ্ভাসিত বিস্ফোরণ।
বিপ্লবে, বিদ্রোহে- ভাষা শুধুই প্রতিবাদের জ্বলন্ত ফেস্টুন।
সুরের কম্পনে কোন নির্দিষ্ট ভাষা নেই;
হৃদয়ের অন্তঃটানে- ভাষা প্রয়োজনহীন;
গোলাপের সৌন্দর্যের একটাই ভাষা;
পৃথিবী নামের গ্রহ- আজ একুশের মাতৃভাষায় লীন।




অপ্রতিরোধ্য
ধন্যবাদ সুমাইয়া
সুন্দর
[4808]inbet Casino México | Registro, App APK y Bonos de Bienvenida,¡Únete a inbet Casino México! Regístrate hoy, descarga la App APK oficial y aprovecha exclusivos bonos de bienvenida. Vive la mejor experiencia de apuestas online. visit: inbet