আমাকে ভালোবেসো না!
আমাকে ভালোবাসলে,
তুমি তোমার থাকবে না
তুমি নিরুদ্দেশের তরীতে হারিয়ে যাবে।
আমাকে ভালোবেসো না!
আমাকে ভালোবাসলে,
তুমি বাস্তব আর অবাস্তবতার পার্থক্য গুলিয়ে ফেলবে।
আমাকে ভালোবেসো না!
আমাকে ভালোবাসলে,
তুমি চোখের জলকে সমুদ্র ভেবে তলিয়ে যাবে তার গভীরে।
আমাকে ভালোবেসো না!
আমাকে ভালোবাসলে,
তুমি কাঠফাটা রোদ্দুরকে স্নিগ্ধ হাসি ভেবে জড়িয়ে যাবে তার মায়াজালে।
আমাকে ভালোবেসো না!
আমাকে ভালোবাসলে,
তুমি মেঘলা আকাশ ভেবে হারিয়ে যাবে বিষন্নতার অন্তরালে।
আমাকে ভালোবেসো না!
আমাকে ভালোবাসলে,
তুমি শীতের পরে বসন্তকে ফিরে পাবে না এ শহরে।
আমাকে ভালোবেসো না!
আমাকে ভালোবাসলে,
তুমি অভিমানকে রাগ ভেবে পালিয়ে যাবে।
আমাকে ভালোবেসো না!
আমাকে ভালোবাসলে,
তুমি শতাব্দীর পর শতাব্দী আমাকে ভালোবাসবে
পরমুহূর্তেই মনে করবে,ভালোবাসার পৃথিবীতে তুমিই একমাত্র সুস্থ বাকিরা সবাই অসুস্থ।
তুমি চেনা কবিতা হবে তাও আমার হবে না কারন ভালোবাসা সীমিত।




অসাধারণ লেগেছে 🥰🥰🥰
ধন্যবাদ💗
লেখিকার লেখনীতে ধন্য।
ধন্যবাদ। উইপোকার পাশে থাকুন🖤