একূল ভাঙে ও কূল গড়ে, এই তো নদীর খেলা
সে তো নিয়তির খেলা, অদৃষ্টের লীলাখেলা।
আামাদের স্বীকৃত জীবন দর্শনখানা এমন
মারাত্মক সর্বনাশা দর্শন , অন্ধকারে খুঁজে বেড়াবার মতোন।
এসবের খেলা, জমিদার মহাজনদের মেধা মননের কুটিলতার খেলা
মানুষকে কর্মবিমুখ, আকাঙ্ক্ষাহীন গড়বার জটিলতার খেলা।
অভাব অনটনে সংকট মোকাবেলায় আত্মপ্রবঞ্চনা করবার খেলা
নিষ্ক্রিয় পৌরুষহীন জীবনকে মিথ্যে শ্রেয় মনে করবার খেলা।
একূল ভাঙ্গে ও কূল গড়ে, এই তো নদীর খেলা
সে তো প্রকৃতির প্রতিনিয়ত খেলা, ভাঙা গড়ার খেলা;
সময় এসেছে এবার, নবচেতনায় প্রকৃতিকে জয় করবার পালা
স্বাভাবিক উচ্ছ্বাস আর উদ্দীপনায় নতুনকরে ভাসাতে হবে ভেলা।



