মাতাল হয়ে ভালোবাসিনী,
হৃদয় থেকেই বেসেছি।
অভিনয় করিনি সেদিন,
কাঁদিয়েছ বলেই কেঁদেছি।
সাইমুম হেনেছো হৃদয়ে,
ভালোবাসার প্রতিদানে।
সুকঠিন আঘাত করেছো,
কাঁদিয়েছ ক্ষণে-ক্ষণে।
আমাকে আর নেই প্রয়োজন,
বলে দিলেই তো পারতে।
সত্যিই আমি বাঁধা দিতাম না,
নতুন কোন হাত ধরতে।
তবে কেনো গচ্ছিত হৃদয়ে,
বেমানান আচরণ।
ভাঙা কাঁচের মতো টুকরো,
ব্যথাতুর এই মন।



