আমার হাতের লবন বিহীন পোড়া তরকারি খেয়ে আজ অবধি যে প্রসংশা করলো না একটি বার,
সে কিভাবে বুঝবে আমার প্রেমের গভীরতা?
সে কিভাবে জানবে, রাতের কোন সময়টায় আমি চা খাই,
কিংবা রাত আটটে বাজতেই ঘুমিয়ে পড়ি কিনা?
আমি ভালোবাসি,এই কথা জানার পরেও আমাকে ভালো না বেসে যে এড়িয়ে গেলো অবহেলায়,
সে কিভাবে জানবে, কেনো আমার জ্বর আসে?
কেনো মাইগ্রেন কিংবা শ্বাসকষ্ট একই সাথে হয়,
কেনোই বা মন খারাপ হলে আজকাল রবীন্দ্র রচনাবলী নিয়ে বসে পড়ি অবেলায়!
আমি অপেক্ষা করি জেনেও যে আমার উঠোন পেরিয়ে সন্তপর্ণে বেছে নেয় অন্য কারোর ঘর,
সে তো আর বুঝবে না, তার জন্য আমি সাজিয়ে রাখি শোবার ঘর, পূবের বারান্দা, সামনের বেলকনি!
জানবে না উঠোন কোনের শিউলি গাছটায় কবার ফুল এসেছে, কিংবা কটা পাপড়ি ঝরে পড়েছে বরষায়!
সে কোনোদিনও জানবে না,এই পৌষের প্রচন্ড ঠান্ডায় জ্বর আসবে বলে,তার জন্য আমি বানিয়ে রাখি ওভারকোট,
জানবে না, বুকে কফ জমলে আমার কী ভীষণ যন্ত্রণা হয়,
প্রচন্ড মাইগ্রেন এর ব্যাথায় রাতে ঘুম ভেঙে যায় হটাৎ!
সে কোনোদিনও জানবে না, কেবল তার অপেক্ষাতে কেটে গেছে কতশত কদমের দিন!
একটা পলাশ ফুলের বিকেল পেরিয়ে সন্ধ্যের ওপারে চলে গেলেও হয়তো জানবে না সে-
তারে ভালোবেসেই কতশত বসন্তের দিন ফিরিয়ে দিয়েছি অবহেলায়!




আরেকটা দুর্দান্ত লেখা
আপনার মন্তব্যে আরও ভালো লেখার উৎসাহ পাই,অসংখ্য ধন্যবাদ ভাইয়া
সত্যি বলতে- আপনার প্রেমের গভীরতা বুঝতে তরকারি খেতে হবে না আপু,
আপনার লেখাই যথেষ্ট….
এমনভাবে প্রশংসা করলে আমি সত্যিই আপ্লূত হয়ে যাই, অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা আপনার প্রতি
আপনার হাতের লবন বিহীন পোড়া তরকারি খাওয়ার খুব শখ আমার।🙂
খাওয়াবেন একদিন?
আপনাকে যেদিন রান্না করে খাওয়াবে,সেদিন আমাকেও দাওয়াত দিয়েন ভাই,
আমার মনে হয়,লেখার মতো তরকারিও সুস্বাদুই হবে🫠
না আমি রান্না করতে পারি না,আর পারলেও আপনাকে খাওয়াবো না😏
সে একদিন জানুক— তোমার হৃদয়ের গভীরতম প্রেমের আলাপন।🥰🫶
ইন শা আল্লাহ, পাবো একদিন!😊