প্রকৃতির সান্নিধ্য পেলে –
প্রাকৃতিক সৌন্দর্যে আমি বিভোর হয়ে যাই
প্রকৃতির সাথে মিলেমিশে সুখের সন্ধান পাই
মনের গহীনে প্রশান্তির অনুভব অনুভূতি খুঁজে পাই ।
প্রকৃতির সান্নিধ্য পেলে-
আমি প্রকৃতির মাঝে হারিয়ে যাই।
সূর্য উদয়ের সাথে সাথে
শিশির ভেজা দূর্বাঘাসগুলো যখন
দুলতে থাকে , দুলতে থাকে
হাওয়ার তালে তালে সমতলে
হৃদয়ে তখন সৌন্দর্যের অনুভূতি পাই।
প্রকৃতির সান্নিধ্য পেলে –
আমার হৃদয়ে শান্তির সুবাতাস পেয়ে যাই।
ভোরের স্নিগ্ধ বাতাস আর
সবুজের সমারোহ যখন দেখতে পাই
সবুজ আর নীলের মিলনে ভাই
পৃথিবীটা কিভাবে হাসছে
পৃথিবীটা কিভাবে রঙিন হয়ে আসছে
তা দেখে তখন আমি বিমোহিত হয়ে যাই।
প্রকৃতির সান্নিধ্য পেলে –
আমি প্রকৃতির কাছ থেকে সুর শুনতে পাই ।
নদীর শব্দ , সাগরের শব্দ , ঝর্ণার শব্দ
জলপ্রপাতের কল কল শব্দ শুনে
আমি গানের ভূবণের শব্দসুরে হারিয়ে যাই ।



