আমি করোনার মত মহামারি,আমি ভয়, আমি সব করবো লয়।
আমার দেশের গরিব, দুঃখী, নির্যাতিত, অবহেলিত, অসহায়,
লাঞ্ছিত ও অধিকার বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে
তাদের হারানো সম্মান আনবো আমি ছিনিয়ে।
অধিকার কেড়ে নিয়ে কষ্ট দিচ্ছো সাধারণ মানুষের মনে,
আমি প্রতিশোধ নেবো তোদের থেকে কড়ে কড়ে গুনে।
আমার দেশের আমার সমাজের ছোটবড় সব অন্যায়
ভেসে যাবে সব আমার দেশের জনগণের প্রতিবাদের বন্যায়।
দেশ আমার মুক্ত হয়েছে পাকিস্তান , ইংরেজ সহ সব বিদেশিদের থেকে।
তবু মুক্তি পায় নি আমার ভাইয়েরা শোষকের হাত থেকে।
প্রভু সেজে কত কাল আর শুষবি মোদের?
এখনো কি ভরে নি পেট মোদের রক্তে তোদের?
খবরদার! তোদের ওই হায়নার থাবা আবার বাড়াও যদি,
তোদের রক্তে লাল করবো পদ্মা, মেঘনা নদী।
সহ্য আমি করবোনা আর দেশের মানুষ প্রতি এই অবিচার
আমি প্রতিশোধ নেবো এটাই আমার অঙ্গিকার।
প্রতিশোধ নেবো | আম্মার ইবনে হাবিব
2 কমেন্টস




💝
চমৎকার