জীবনভর দু-হাত ভইরা যা কুড়াইলাম…
তার বেশিরভাগই দুঃখ!
প্রেমিক হারনোর দুঃখ তো আমার একালের!
শৈশবের মতো প্রিয় কতকিছুই ফেলে আসলাম পেছনে!
আম্মার আঁচল, আব্বার হাত ধরে গঞ্জের হাটে যাওয়া, মেলায় গিয়ে খেলনা গাড়ির জন্য বায়না ধরার দিন – আরও কতকি?
বড় হতে হতে ফেলে আসলাম আমার প্রিয় উঠোন কোনের পাঠকাঠির ঘর!
মাটির হাঁড়ি পাতিলের ছোট্ট সংসার,
ধুলো মাখা মেঠো পথ, বাড়ির সামনে সোঁতা খালে সাতরে বেড়ানো দুরন্ত সেইসব দিন!
ইচ্ছে হয়– যদি রুপকথা সত্যি হইতো?
যদি- সোনার কাঠি বা রুপোর কাঠির স্পর্শে ফিরা পাওন যাইতো সেই সময়…
আহা জীবন- সুচনায় কত্ত রঙিন!
ফুলের মতোন সুন্দর আর পাখির মতোন আকাশ থাকে!
অথচ – বড় হতে হতেই হারাতে হয় জীবনের সবচে রঙিণ সময়!
জীবনের উপসংহার রচিত হয়,
অবহেলায় পড়ে থাকা ঘরের একটা কোনে!



