প্রকৃতির মাঝে খুঁজে পাই,
রঙ-বেরঙের আশা।
সময় গেলে ভাইতো রোজ,
প্রকৃতির সাথে মেশা।
নিজের যত দুঃখ-বেদনা,
তার কাছেই বলি।
ইচ্ছে মতো এদিক-সেদিক,
তার মাঝেই চলি।
মনে আমার দারুন স্বাধ,
হবো প্রকৃতির বর।
যেমন খুশি সাজাবো তারে,
অনেক চমৎকার।
সেই আশাতে এখনও রোজ,
তার কাছেই আসি।
সুযোগ বুঝে বলবো একদিন।
সত্যিই ভালোবাসি।



