শুনেছি- দুঃখ দিতেও নাকি অধিকার থাকতে হয়?
সত্যিই তো…
যারে তারে তো আর,দুঃখ দেওন যায় না!
দুঃখ অতো স্বস্তা বস্তু নয়,
তাই দুঃখ দিয়েই তুমি আমায় বুঝিয়ে দিলে,দুঃখ পাইতে হইলেও যোগ্যতা থাকতে হয়,
ভালোবাসবার যোগ্যতা!
ভালোবাসি বলেই দুঃখ দিতে পারলে এমন অবেলায়!
তুমি দুঃখ দিও আমায়, সে অধিকার একমাত্র তোমারই আছে!
তুমি ছাড়া এ জগত সংসারে দুঃখ দেবে আমায়, বলো এমন সাধ্যি কার?
তুমিই সে…
যার থেকে আমি ভিক্ষে করে চেয়ে নেই দুঃখ, বস্তাভর্তি দুঃখ,
তোমার কাছ থেকে আমি ধার করি আগুন, বিষাদে পোড়া আগুন!
তোমার কাছে আমি বিশেষ ভাবে ঋণী, কেনো বলোতো?
ধার করলে তো শোধ দিতে হয়,
অথচ – তোমার থেকে ধার করা দুঃখ আমি কোনোকালেই ফিরিয়ে দিতে পারবো না তোমায়!
দুঃখ কি আর ফিরাই দেওন যায় বলো? তাও আবার তোমারে…
তোমার জন্য আমি, একটা আস্ত জীবন পুষে দুঃখ পুষে যাবো,
তবুও ফেরত দেবো না আর!
মৃত্যুর আগ প্রহরেও জানান দিয়ে যাবো, তোমার কাছে আমি ঋণী!
জমা হয়ে আছে দুঃখ দেয়ার ঋণ!



