ওই যে থাকে না কিছু মানুষ? যাদের ধরা কিংবা ছোঁয়া কেবল স্বপ্নের মতো!
মহিবও ঠিক তেমন-
মহিব মহাপুরুষ কি না সঠিক বলা যায় না,
কিন্তু তারেও ধরতে চাইলে নাই হয়ে যায়,যেনো জোৎস্নার মতোই দূর্লভ!
জগতে মহাপুরুষ হয়ে যারা জন্ম নেয়, স্রষ্টা হয়তো তাদের মধ্যেই মহিবকে সৃষ্টি করেছেন,
না হলে প্রেমিকার তুমুল ভালোবাসা মহিবকে আটকে রাখতো পারতো এই ঘরে!
মহিব জানে- তারে কেউ একজন ভীষণ করে হৃদয়ে পুষে!
তবুও এই প্রেম উপেক্ষা করে ছেড়ে যেতে পারে কেবলমাত্র মহাপুরুষই!
মহিব যেহেতু পারে-
অতএব, তারেও মহাপুরুষ বললে কিছু ভুল হবে না!
মহিব মহা প্রেমিকও বটে, তবে সেটা আমার বেলায় অবশ্যই নয়!
কারণ – ও জানে, ওর প্রেম হীরার চাইলেও দূর্লভ,
যে কেউ পাওয়ার যোগ্যতা রাখে না!
শিমুল তুলোর মতো স্নিগ্ধ প্রেম,ধরতে চাইলে উড়ে যায়,
কোঠরে বন্দী করে রাখার মতো প্রেম মহিবের না!
এই জগত সংসারে আমার এত গভীরতম প্রেম উপেক্ষা করার দুঃসাহস কেবল মহিবই দেখাতে পারে-
মহিব যেহেতু মহাপুরুষ,
অতএব, তার অসাধ্য আর কিইবা আছে?
ঠিক যেনো সেই গানের মতোন-
আমায় সে চায় তবু চায় না, তারে কেনো ধরে রাখা যায় না?




কে এই মহিব আপু? যার জন্য হৃদয়ে এতটা ব্যকুলতা?
আছে কেউ একজন!🥺💔
সত্যিই অনেক বেশি ভালো লাগলো আপু
ধন্যবাদ ভাইয়া
অসাধারণ লেখা
Thanks
বাহ
ধন্যবাদ
[25]mondcasino লগইন এবং বিকাশ পেমেন্টে লাইভ ক্যাসিনো গেম,mondcasino login করার নিয়ম জানুন এবং app download link থেকে গেম শুরু করুন। বিকাশ দিয়ে অনলাইন ক্যাসিনো পেমেন্ট করে মোবাইলে লাইভ ক্যাসিনো গেম খেলুন। visit: mondcasino