কথা হয়না আমাদের কতকাল যেনো হলো!
তোমার মনে পড়ে? একটা ফাল্গুনের বিকেল– কিছু ঝরা পাতার পথ ধরে আলগোছে হাঁটা!
হাতে হাত রেখে, এক সহস্র স্বপ্ন বোনার দিন!
আমাদের কতশত স্মৃতি আটকে আছে শেষ বিকেলের বারান্দায়…
বৃষ্টিদিনের টিনের চালে কিংবা উদাস বেলার দীঘির ঘাটে!
এখন কোনোকিছুই হয়না আর!
আমাদের কথা হয়না— দীর্ঘমেয়াদি সময় ধরে আটকে থাকেনা মুঠোফোনের আলাপন!
তোমার জন্য মায়ের বকুনিও শোনা হয়না আর….
এই-যে কোনোকিছুই হয়না আমাদের বহুকাল হইলো…
কতটা প্রহর আলাদা পথ ধরে তোমার- আমার গন্তব্য!
বিশ্বাস করো— তবুও ভালোবাসি!
ভালোবেসে যাবো আমৃত্যুকাল— তোমারে না পাওয়ার আক্ষেপ কি ফুরোবে এ জন্মে?



