কল্পনার কল্পলোকে কল্পিত কাল্পনিক কল্পমানব,
আপনি আমার কল্পনায় বিচারনকারী একমাত্র পুরুষ,
আমার প্রথম প্রেমের শিহরণ।
আপনাকে বলার জন্য এক ঝুড়ি কথা কুড়িয়ে রেখেছি।
আমার অস্তিত্ব সম্পর্কেও হয়তো আপনি অবগত নন,
অথচ আমার সবকিছু জুড়ে শুধুই আপনি।
দিবা রাত্রি আপনার কল্পনাতেই বিভোর আমি,
আমার স্বপ্নেও এখন আপনার অধিকার।
বিচলিত হৃদয় চারদিকে শুধু আপনাকেই খুঁজে ফেরে।
বাস্তবতার সাথে আপনাকে মিলিয়ে নিতে ব্যস্ত এ হৃদয়।
সারাক্ষণ নিজেকে প্রশ্ন করে যাই,
কিসের মায়ায় আটকে গেছি আমি?
নাম না জানা এক অদ্ভুত অনুভুতির বেড়াজালে কিসের প্রশান্তি মেলে?
বারবার একটাই প্রতিউত্তর,
তোমার কল্পমানবকে ভালোবাসার প্রশান্তি।
পাবে না জেনেও তাকে আগলে বেঁচে থাকার প্রশান্তি।
আমার কল্পনার প্রতিটি পাতায় আমার কল্পমানব,
তার নামে রোজ আমার শহর সাজে,
হৃদয়ে হাজারো অনুভূতির ঝঙ্কার বাজে।
এই জীবন আমার কল্পনাবের কল্পনা আকারে বেঁচে থাকতে চাই।
এ হৃদয়ে অন্য কারো প্রবেশ নিষিদ্ধ।
কল্পমানব | মায়েদা জাহান মৌ
নিজেকে নিজের মতো গুছিয়ে নিলেই জীবন সুন্দর।
1 Comment




বাহ্