আলো আর আগুন
যেন ভালোবাসার ফাগুন ।
যদি এমন হয় –
আগুনের আলো যদি
কেবলই উত্তাপ ছড়ায়;
আগুনের আলো যদি
শুধুই যন্ত্রণা দেয়।
ভালোবাসা হারিয়ে যায়
তাকে জ্বালিয়ে রেখে
লাভ কী কিছু মনে হয়?
আলো আর আগুন
যেন ভালোবাসার ফাগুন।
যদি এমন হয় –
আলো আলিঙ্গনে যদি
আগুন জ্বেলে দ্বিগুণ হয়,
জ্বালিয়ে পুড়িয়ে যদি
সব কয়লা করে দেয়,
আলো যদি আলেয়াই হয়
তার পিছনে ছুটে
লাভ কী কিছু মনে হয়?
সে আলো নিভিয়ে দিতে
নেই ক্ষতি কোন তাতে?




অসাধারণ ❤️
Hmm
সুন্দর!