কি লিখবো আজ পাইনা ভেবে
অপূর্ব গোধূলি ক্ষনে
পড়ন্ত বিকেলে তটিনীর বাঁকে
রুষে উঠি আপন মনে।
পথে-প্রান্তরে যেদিকে তাকাই
তুমি বীনা আর কিছু নাই
মিষ্টি দু নয়নে হৃদয়ের কথা
না বলা গানে সুর খুঁজে পাই।
বিদায়ের ধ্বনি এসে যাবে জানি
লালিমার আভায় অস্ত রবি
সুনিপুণ উপমা তোমাকে ঘিরে
লক্ষান্তরে তাকিয়ে আশিকের কবি।
তারাদের ভীড়ে তোমাকে খুঁজে
নাটোরের সেই বনলতা সেন
রুখে দাড়ায় অসমাপ্ত জীবন
মিলনের মেলায় সব লেনদেন।




সুন্দর