সুখের দিনে যারা মনে রাখে না
দুঃখ কিংবা দুঃখের দিনে
পাশে থাকা মানুষ গুলোর কথা
তাদের থেকে দূরে থাকাই ভালো!
আপনি যাকে একান্ত আপন ভেবে
নিজের মাঝে সাজিয়ে রাখছেন
তার হয়তো আপনাকে মনেই পরে না
আপনার সাথে জড়িয়ে থাকা সমস্ত স্মৃতি
সে হয়তো অনায়াসেই ভুলে গেছে।
কালি ফুরিয়ে গেলে
যত দামি কলমই হোক না কেন
মানুষ তাকে ডাস্টবিনে ফেলে দেয়
আমাদের পৃথিবীতে এমন কিছু মানুষ আছে
যারা প্রয়োজন ফুরিয়ে গেলে মন থেকে মুছে দেয়
আপনার দিকে ফিরে তাকাবার মতো
সময়টুকুও তার কাছে থাকে না।
যাকে পাওয়ার জন্য আপনি
দিনের সমস্ত সময় বিধাতার কাছে ফরিয়াদ করেন
তার রাজ্যে হয়তো আপনি
সামান্য একটা অপ্রয়োজনীয় বনফুল
যে ফুল কখনো হাতে শোভা পায় না
পায়ের তলায় পিষে যায়!
যে মানুষটা আপনাকে ভুলেই গেছে
আপনার সমস্ত স্মৃতিকে যে গলাটিপে হত্যা করেছে
তাকেই আমরা বার বার পাওয়ার অপেক্ষায় থাকি
সেই কাঙ্ক্ষিত দুঃখ দেয়া মানুষগুলোকেই মনে রাখি
যতন করে সাজিয়ে রাখি স্মৃতির অ্যালবামে!




অসাধারণ লাগলো 🥰🥰🥰🥰🥰
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। উইপোকার সাথেই থাকুন।
ধন্যবাদ! আপনার মতামত আমাদের জন্য অনেক মূল্যবান।
লেখকের লিখ-নিতে আমি মুগ্ধ
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। উইপোকার সাথেই থাকুন।