বর্ষায় বুড়ো গৌরাঙ্গ নদীর ছলাৎ ছলাৎ ধ্বনি শুনে শুনে বেড়ে ওঠা
হিজল গাছটির নির্জনে নিঃসঙ্গতায় কাটে প্রহর।
বন্ধু হিসেবে পেতে চায় শরৎ, হেমন্তে হেঁটে চলা পথচারিকে…
কোনো এক শীতে উড়ে আসে সফেদ পালকের বুনোহাঁস
গৌরাঙ্গের পাড়ে জলকেলি করে, বিশ্রাম নেয় হিজলের ছায়ায়
অতি সুখে বন্ধু ভেবে নেয় সে।
ধীরে ধীরে ফুরিয়ে আসে শীত
হাঁসটিকেও আর খুঁজে পায় না হিজল
নিঃসঙ্গতার হাহাকার আবারও জেঁকে বসে হিমালয় পর্বতের মতো।
অবশেষে বসন্তের হাওয়ায় উড়ে আসে টুনটুনি; বাসা বাঁধে ডালে,
সুখের জোয়ারে ভেসে দোল খায়, কেটে যায় দুই বন্ধুর দিন।
কিন্তু বৈশাখী ঝড়ে ডাল ভেঙ্গে গেলে বাসা পড়ে যায়
টুনটুনিও পলায় কোনো এক অচিন বনে…
সময়ের স্রোতে শোকে আর দুখে হিজলের মন কাঠ হয়ে যায়
তাতে বসে ঠুঁকে ঠুঁকে আনন্দ মেলায় কাঠ-ঠোকরার কেউ
নিঃশেষ হয়ে যাওয়া হিজলের ধ্যান থাকে না তাতে
বুকটাকে আরো পেতে দেয়।
একদিন গৌরাঙ্গের সর্বনাশা গ্রাসে হিজলের ভেসে যায়
উড়ে যায় কাঠ-ঠোকড়াও; দূরে, দূর অজানায়…
হিজলের বন্ধুত্ব হয় না কারো সাথে…




এই লেখাটাও বেশ! 😊
ধন্যবাদ আপু।
এটা দারুণ লিখেছো হিমেল!
ধন্যবাদ পান্না ভাই
সুন্দর
ধন্যবাদ
ধন্যবাদ
[2275]Parimatch লগইন এবং অ্যাপ ডাউনলোড | বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট,parimatch লগইন করার নিয়ম এবং অ্যাপ ডাউনলোড করুন সহজেই। এখানে বিকাশ দিয়ে ক্যাসিনো ডিপোজিট ও অনলাইন স্লট গেম খেলার নিয়ম জানুন। আজই জয়েন করুন। visit: parimatch