বহুদিন দেখা হয়না তোমায়,
শুনিও না অনেক প্রহর।
শেষ যে বার এসেছিলে,
শহর জুরে বৃষ্টির ধুম ছিলো।
আধ ভেজা অবস্থায় ছাতা নিয়ে
রাস্তার এক কোণে দাড়িয়েছিলে আমার জন্য।
সময়কে আটকে রাখার যন্ত্র থাকলে,
জীবনটাকে ঠিক ওই মুহুর্তেই আটকে রাখতাম।
অথচ দ্যাখো,
কেউই জানলো না,
তোমার দাড়িয়ে থাকার মাঝে
কোনো ভালোবাসা ছিলো না, নেই।
আছে কেবল অভ্যস্ততা নামক অভ্যেস।
রোজকার জীবনের কিছু
মুখস্থ হওয়া অভ্যাস।
অথচ, আমি তোমাকে
ভুল করে ফুল ভেবেছিলাম।
আর আমি,
রুটিন করে এ জীবনে বাঁচতে বাঁচতে ক্লান্ত হয়ে গেছি।
মাথার উপট আকাশটায় সেই একই মেঘ।
বারান্দায় দাঁড়ালে সেই একই হাওয়া
ঘুরে ফিরে এসে আমায় আরো ক্লান্ত করে দেয়।
জানো?
তোমায় আমি বড্ড ঘৃণা করি,
কারন,তোমাকে ভালোবাসি।
আর
সম্পর্কবিহীন এ সম্পর্কের খেলায়
তুমি রোজ জিতে যাও,
আমি হেরে যাই বলে।
আর, তোমায় জিতিয়ে দিয়ে,
জিতে যায় আমার ভালোবাসা।
ক্লান্ত হয়ে যাওয়া এ মস্তিষ্কে,
সৃষ্টি হওয়া হাজারো প্রশ্নের মধ্যে
একটা প্রশ্নই জানতে ইচ্ছে করে,
ভালো থাকবে তো??



