আপনের খালি অভিযোগ…
আমি নাকি আপনেরে বুঝিনা.!.
আচ্ছা –
আপনিই কনতো?
আপনার মতো এরকম কঠিন একজন মানুষরে বোঝার সাধ্য কি আমার আছে..?
থাকবার পারে কোনোদিন.?
আপনি হইলেন আমার স্কুলজীবনের সবচাইতে অপ্রীয় কঠিন সাবজেক্ট অংকের মতো!
আপনের মইধ্যে খালি প্যাচ..!
স্কুলের সেমিফাইনাল পরিক্ষায় যেমন আমি অংকে ৩৮ পাইছিলাম!
আপনের ক্ষেত্রেও কখনো তার উর্ধ্বে উঠতে পারিনাই!
তবুও সাহস কইরা ভালোবাইসা ফালাইছি!
যেমনভাবে একবুক সাহস অর্জন কইরা আমি উর্ত্তীন্ন হইছিলাম মেট্রিকের অংক পরিক্ষায়!
নাম্বার হয়তো কম পেয়েছিলাম কিছু..!
কিন্তু ফেল করিনাই!
অথচ-
আপনি ভাবলেন…
আমি অংকের মতো আপনারে দূরে সরাইয়া রাখছি!
আচ্ছা –
আপনি না হয় অংকের মতো কঠিন বইলা আমি ভয় পাইতাম!
বুঝতে চাইলেও বুঝতে পারতাম না বইলা বোঝার চেষ্টা করিনাই কখনো!
কিন্তু –
আমিতো ছিলাম বাংলার মতো সহজ!
আপনি তো চাইলেই পারতেন আমাকে বুঝতে..?
পারতেন না..?
আপনি তো চাইলেই মুখস্থ কইরা নিবার পারতেন,আস্ত আমিটারে!
আপনি আমায় বুঝলেন না কেনো.??
আপনার প্রিয় হাতঘড়িটা হারিয়ে যাবার পর,যেভাবে হন্য হয়ে খুঁজেছিলেন!
তেমন ভাবে আমায় একটু খুজলেন না কেনো??



