ধর্ষিতা আমি____
সুশীল সমাজের চোখে, আমি এক ভার,
এক দাগ, এক নামহীন অপরাধ।
আমার জীবনের তার
কখনোই মেলানো যায়নি সোজা রেখায়—
ভাঙা সুরে বেজে ওঠে প্রতিটি নিঃশ্বাস।
বাহিরে সবাই দেয় মায়ার মুখোশ,
সহানুভূতির অভিনয়,
কিন্তু কেউ শোনে না
আমার নিঃশব্দ চিৎকার,
দেখে না অন্তরের রক্তাক্ত নীরবতা।
যে লাগিয়েছিল আমার জীবনে
কলঙ্কের তিলক—
সে আজও মুক্ত আকাশের নিচে
ঘুরে বেড়ায় অবলিলায়।
আর আমি…
মুখ লুকিয়ে, লজ্জায় জড়ানো শরীর নিয়ে
বন্ধ ঘরের অন্ধকারে
নিজেকেই শাস্তি দিই প্রতিদিন।
বাইরে রোদ উঠে,
পাখিরা গান গায়—
কিন্তু আমার ভেতরে
অন্ধকারই একমাত্র সকাল।
ধর্ষিতা আমি—
সকলের নিকট আমি ময়লার স্তূপ,
জীবন আমার দূর্বিসহ—
লোভে শকুনেরা ভিড় করে আমার চারপাশে।
দূর্গন্ধ ছড়ায় আমার উপস্থিতি ধরনীর বুকে,
অস্পৃশ্য আমি, অবাঞ্ছিত আমি—
নিঃসঙ্গ আমি, নিঃস্ব আমি,
গুনি শুধু শেষের দিন।




If you love the thrill of the draw, you gotta try idindolottery88. It is very easy to navigate and the interface is clean.
I love how I can bet anytime and anywhere. The 24/7 availability is perfect for my schedule and the odds are quite competitive. kr247bet
This article does a good job of drawing the reader in. I enjoyed the opening and felt the rest followed through nicely.