যদি ফিরে না আসো তবে মনে রেখো,
দু°র্ঘ°ট°না দিয়ে শুরু হবে তোমার প্রতিটি সকাল।
বেদনা বিধুর হবে প্রতিটি রাত
পুরনো স্মৃতিগুলো ভেবে, কান্নায় ভেঙে পড়বে তুমি
হয়ত তখন চোখের পানি মোছার মতো কাউকেই পাশে পাবে না।
হয়ত কোনো একদিন ঘুম ভাঙতেই শুনতে পাবে,
একটি ছেলে কোন এক নিষ্ঠুর মেয়ের জন্য ছাদ থেকে লাফিয়ে পড়েছে।
পাশের মানুষগুলো নিষ্ঠুর মেয়েটাকে অনেক বকা দেবে,
তুমি ছেলেটার র°ক্তা°ক্ত লা°শ দেখে নিজের অজান্তেই কেঁদে ফেলবে।
আকাশ ভেঙে পরবে তোমার মাথার উপরে,
শরীরের শিরা উপশিরাগুলো তপ্ত লাভার মতো জ্বলতে থাকবে।
পৃথিবীটাকে তোমার কাছে অন্ধকার মনে হবে,
বুকের বাঁ-পাশে প্রচণ্ড ব্যথা হবে।
কেউ জানতে চাইবে, কী হয়েছে তোমার?
তুমি উত্তর দেয়ার ভাষা হারিয়ে ফেলবে।
কেবলই মনে হতে থাকবে ঐ নিষ্ঠুর মেয়েটির চেয়েও
শতগুন নিষ্ঠুর ছিলে তুমি।
হয়ত কোনো এক ঝড়ের রাতে চিৎকারের শব্দে ঘুম ভাঙবে তোমার
কণ্ঠটা চিরচেনা ভেবে, বেলকুনিতে গিয়ে দাঁড়াবে তুমি
রাস্তার দিকে তাকাতেই দেখবে,
একটা পাগল এপাশ ওপাশ দৌড়াচ্ছে।
আর ভেতরের সবটা উজাড় করে বলছে,
ফিরে আসো নন্দিনী, ফিরে আসো।
প্রতিটি চিৎকার তোমার বুকে বুলেটের মতো বিঁধবে
পলকেই একটা গাড়ি পাগলটার দেহটাকে ক্ষ°ত-বি°ক্ষ°ত করে দেবে।
বাইরের ঝড়ের চেয়েও শতগুণ জ্বালাময়ী ঝড়,
তখন তোমার বুকের ভেতরে শুরু হবে।
পুরো শরীর কাঁপতে থাকবে,
মাথা ঘুরবে আর কেবলই মনে হবে,
ঐ নন্দিনীর মতোই আরেক প্রতারক নন্দিনী ছিলে তুমি।
আর কোন রাত ঐ ‘ফিরে আসো’ চিৎকার তোমাকে ঘুমাতে দেবে না।
হয়ত কোন একদিন আনন্দচিত্তে ঘুরতে বেড় হবে
সাথে অনেক প্রিয়জনেরা থাকবে।
হঠাৎ দু°র্ঘ°ট°না°য় তোমার চোখে আঘাত লাগবে,
হাসপাতালে ভর্তি করা হবে
অনেক চেষ্টার পর ডাক্তার জানাবে,
আর কোনোদিন দেখতে পাবে না
সবাই তোমার কাছে এসে সমবেদনা জানাবে।
কিন্তু কেউই পাশে থাকার আশ্বাস দেবে না,
হয়ত তোমার সঙ্গীও নতুন রূপ পিয়াসীর সঙ্গ নেবে
খুব একা হয়ে যাবে, একেবারে নীরব।
একটা ম°রা শিউলি গাছ আর তোমার মাঝে পার্থক্য থাকবেনা
ঠিক তখনই বুঝতে পারবে তুমি,
আশা ভাঙার ব্যথা কত?
সেদিন কঠিন বাস্তবতার সামনে দাঁড়িয়ে তোমার মনে পরবে
কোনো একদিন কোনো একজনকে কথা দিয়েছিলে,
অন্ধ হয়ে গেলেও তাকে কখনও ছেড়ে যাবে না তুমি।
অথচ তার দুঃসময়ে ঠিকই ছেড়ে গেছো!
নিজেকে তখন খুব স্বার্থপর মনে হবে তোমার।
এভাবে সেভাবে অথবা যেকোনো ভাবেই হোক
আমি চাই জীবনের শেষ অধ্যায়ে এসে হলেও তুমি বোঝো,
কী পেতে গিয়ে কী হারিয়েছিলে তুমি!




I have tried quite a few platforms but this one actually makes me feel like a valued guest every time I log in. The live dealers are incredibly friendly and the bonuses come with real conditions that make sense. Perfect for anyone who wants a genuine experience. aalyonogame