ভুল করে সেদিন মেঘের সাথে কথা
হলো। পাতার ফাঁক গলে বাগানের
ঘাসে নেমে এলো- এক টুকরো রোদ;
ভুল করে রোদের সাথে কথা হলো।
এখন আর ভুল করি না।
বাস্প জমে জমে আকুলি বিকুলি
করে অভিমানী মেঘ।
এখন আর ভুল করি না
তবু রোদের সাথে কথা বলতে
বলতে- খরায় চৌচির হয়ে যাই।



