সময়ের করালগ্রাসে কিছু কিছু অনুভূতি
অস্পষ্ট থেকে যায়।
অজানা দুঃখের উপখ্যান
রয়ে যায় অদৃশ্যমান।
অচেনা পাখির ডানা ঝাপটার শব্দ
দোলা দেয় হৃদয় জুড়ে।
অপ্রকাশিত অনুভূতিরা
একান্ত নিজস্ব হয়েই রয়ে যায়।
অজানা দুঃখ অনুভবে
প্রচন্ড উন্মাদনার সৃষ্টি হয়।
অনিশ্চিত সময়ের জন্য
নিজস্ব বলয়ে স্থির চিত্তের মধ্যে
লালন করতে হয় এ অনুভূতি।
ঋতুচক্রের পরিবর্তন হলেও
এ দৃশ্যপট অপরিবর্তনীয় থেকে যায়।
এসব অনুভূতির মাঝে বিদ্যমান
শুধুই একাকীত্ব!
এ বলয় ভেঙে ফেলা যায়না চাইলেও
অদৃশ্যের মাঝেই সীমাবদ্ধ থাকে সবটা।
অপ্রকাশিত অনুভূতির রঙে
রঞ্জিত করা যায়না
একান্ত আপনজনকেও।
এ অনুভূতি কেবল শূন্যতারই জন্ম দেয়!
এমন হাজার অনুভূতির মাঝে আপন সত্বাকে নিয়েই
প্রতিনিয়ত বেঁচে থাকতে হয় আমাদের।




অ এর ব্যবহারটা ভালো ছিলো শুভকামনা।