অণু,
আজ থেকে তুমি মুক্ত। মুক্ত বিহঙ্গের মততোমাকে স্বাধীনতা দিলাম। আর কখনোহয়তো তোমার জীবন সুতোয় টান পড়বে না।তোমার উৎফুল্লতাদেখে জীবন সুতোর নাটাই থেকে সুতো কেটে দিলাম। কিন্তু ভয় হয় তোমার জন্য, যদি আমার হৃদয়ের বন্ধন থেকে মুক্তিপেয়ে নাটাইবিহীন ঘুড়ির মতপথভ্রষ্ট হয়ে যাও! মনে অনেক প্রশ্ন জাগে, কিন্তুু তা অব্যক্তই থেকে যায় । অনেক কিছুপাবার আকাঙ্খা ছিল, এ হৃদয় শুধু অতৃপ্তই রয়ে গেল।ভেবেছিলাম আজ অন্তত আমার সাথে সত্যি কথাগুলো বলবে, কিন্তুু কিছুই বললে না। তুমি চাওনা বলেই তোমার পথ থেকে সরে গেলাম। হয়ত আরকখনো আমার ছায়াও তোমার সামনে দাড়াবে না। কোন একজনের সাথেএকদিন তুমিই বলে ছিলে! আমি যেমন তোমাকে ভালবাসি তুমিও নাকি ঠিক তেমনি অন্যএকজনকে ভালবাস। তাই আমি আমার থেকেতোমার ভালবাসাকেই বেশি সন্মান দিলাম।তোমাকে আর আমার কিছুই বলার নেই। শুধুএতটুকু মনে রেখ যে জীবন তুমি নিঃশ্ব করে গেলে এর জন্য নিজেকে কখনো তুমি ক্ষমা করতে পারবেনা। তোমাকে সারা জীবন স্বীকার করতে হবে আমার জীবনটা নষ্টের জন্য একমাত্র তুমিই দায়ী। আজ কোন অপবাদ নয়, ঘৃণা নয়! তোমার জন্যএবুকের গভীরে জমিয়ে রেখেছি ভালোবাসার জ্বলন্ত প্রদ্বীপ, যার মূল্য তুমি কখোনো বুঝবেনা। তুমি জানতে আমি তোমাকে কতটা ভালোবাসি, তবে মিথ্যে ছলনার কি দরকার ছিল? হয়তো আমাদের মত মানুষের জীবনের মূল্য তোমাদের ছল করে হাসির কাছে খুব তুচ্ছ । তবুওতোমার প্রতি কোনরূপ ক্ষোভ বা অভিমান কিছুইআমার নেই। শুধু এতটুকুই বলবো, নিজেকে গুছিয়েনাও, বাস্তবতা বুঝতে শিখো, আমার মত অধিকার ছেরে দেবার মত পৃথিবীতে আর কোন বোকা মানুষ তুমি পাবেনা। সারা জীবন তোমার মঙ্গল কামনা করবো, তুমি ভাল থেকো। তোমার জন্য নতুন জীবনের শুভকামনা।
ইতি,
গন্তব্য হীন প্রেমিক।
অণুর চিঠি – ১ | হিমেল রহমান
কবি ও সংগঠক
2 কমেন্টস




পড়লাম
ধন্যবাদ