দুঃখ দিলে কেনো অল্পসল্প দুঃখ দাও?
পকেটভর্তি গাঢ় কোনো দুঃখ নেই তোমার কাছে?
ভুলে গেলে আমি ভালো থাকবো,এইসমস্ত জ্ঞানের কথা শুনতে তোমার কাছে আসিনা!
বহু পুরুষকে উপেক্ষা করে তোমার করুনার দুয়ারে বসে থাকে যে নারী,
তার চাহনি দেখেই তো আন্দাজ করা উচিত,সে নারী তোমাকে কতখানি চায়?
নাকি অবহেলা করতেই শিখেছো কেবল?
এত কিছুই যখন বুঝো-
প্রেমটা বুঝলে নিশ্চই মহাভারত শুদ্ধ হওয়ার মতো কোনো ঘটনা ঘটতোনা?
আজকাল কেমন উদাসীন হয়ে হেটে যাও সন্ধ্যা নামলেই,
আমার বাড়ির দিকে ভুল করেও যদি চোখ পড়ে যায়?
এই ভয়ে কাপতে কাপতে পাড় হও নড়বড়ে সাকো,
এতই যখন প্রেমে পড়ার ভয়,
তাহলে নিজেকে কেনো লুকাতে চাও?
তুমি একবার নিজমুখে বললেই আমি আজীবনের তরে ছেড়ে দিতে পারি এই চিরচেনা মহল্লা,এই ঘর!
মাঝে মধ্যে ইচ্ছে হয়,তোমার ঠিকানায় পাঠিয়ে দেই স্বল্ব পরিসরে দুর্দান্ত কোনো প্রেমের চিঠি,
যেনো পড়ামাত্রই তোমার প্রেম পায়,
তোমার প্রেমে ডুবে থাকা নারী আমি,
ষড়ঋতুর মতো দিনরাত এক করে ভালোবাসি তোমায়,
কোন রঙের মেঘ করলে আসতে পারে কালবৈশাখীর মতো ঝড়,
সেসব তো সহজেই বুঝতে পারো-
তবে কি কেবল আমার এই নিদারুন প্রেম বুঝতেই তোমার সমস্ত অজ্ঞতা?
কেবলমাত্র তোমার পছন্দের ঋতু বসন্ত বলেই,
ফাগুনের আগমনে উপছে পড়ে আমার সমস্ত দুঃখরা!




বাহ আজকে পহেলা ফাল্গুনে অসাধারণ একটা কবিতা
ধন্যবাদ আপনাকে! 😊🖤
যাই বলেন আপু,লেখাটা অসম্ভব সুন্দর হইছে
Thanks….
সুন্দর
প্রিয় জনের অভাববোধ সব সময়ই মানুষকে পোড়ায়,
হুমমম💔🙂
অসাধারণ কাব্যকথন🙂👌
ধন্যবাদ ভাইয়া
সত্যিই এই লেখাটা নিয়ে জাস্ট কোনো কথা হবে না।
আপনাকে অসংখ্য ধন্যবাদ
বাহ,অনেকদিন পরে একটা দুর্দান্ত লেখা পেলাম,অসাধারণ। 😊👌
ধন্যবাদ ভাইয়া
বাহ,অসাধারণ কবিতা
Thanks
ওয়াও,অনেক সুন্দর কবিতা
ধন্যবাদ ভাইয়া
বাহ,অসাধারণ কবিতা আপনার 🙃👌
ধন্যবাদ আর দিলাম না আপনাকে😏
অনেক কষ্ট হয়
এটাও অসম্ভব ভালো লেগেছে