হিংসা করা পাপ,ও সমস্ত নীতি কথা আমি জানি, তবুও- তোমারে পাইলে যার দুঃখ থাকবেনা কোনোকালে,তার সৌভাগ্যে আমার ভীষণ হিংসে হয়,জানো?
ইচ্ছে হয় – সর্ব দাতার কাছ থেকে চেয়ে নেই অমন একখান সৌভাগ্যবতী কপাল!
তুমি আমারে ভালোবাসো না,এটা তোমার দোষ নয়,
দোষ সর্বত্রই আমার!
আমারে ভালোবাসা যায় না জেনেও, তোমার একদিন মন পাল্টাবে -এই প্রত্যাশায় পথ আগলে দাঁড়িয়ে থাকি সেই আদি দিগন্তে!
তুমি ফিরে আসতে পারো ভেবে, আজও আমি বসে থাকি দক্ষিণ পাশের সেই ভাঙা ঘরে- যে ঘর তুমি চিনতে!
প্রকৃতিতে শীত নামলে দেখতে পাই,
গাঢ় সবুজ রঙের চাদর গায়ে হেঁটে যায় কেউ,দূর থেকে দেখলে তাকে হটাৎ তুমি বলে মনে হয়!
ভ্রম কেটে গেলে দুঃখ নিয়ে শক্ত ভাবে খিল দেই ঘরে!
এই যে এত এত প্রেম উপেক্ষা করে তুমি থেকে যাও আড়াল হয়ে?
দূর থেকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসো, দুঃখ পাই জেনেও আনন্দ নিয়ে ঘুমাও,
এর জন্য সরকার তোমায় শাস্তি দিক!
তুমিই বলো- এই যে তুমি আমারে ভালোবাসো না, এটা কি ক্ষমা যোগ্য কোনো অপরাধ?




নাহহ,এটা কোনোভাবেই ক্ষমা যোগ্য অপরাধ না।🙂
তার শান্তি হবেই হবে
তার শাস্তি হওয়ার আগে এমন উল্টাপাল্টা কমেন্ট এর জন্য আপনার শাস্তি হওয়া উচিত!🤐
আল্লাহ তোমার ইচ্ছে গুলো পুরন করবে একদিন ইন শা আল্লাহ
ইন শা আল্লাহ
বাহহ,সত্যিই অসাধারণ লেখা,অনেক বেশি ভালো লেগেছে আপু।
ধন্যবাদ আপনাকে! 😊
ধন্যবাদ আপনাকে
তুমিই বলো- এই যে তুমি আমারে ভালোবাসো না, এটা কি ক্ষমা যোগ্য কোনো অপরাধ?
লাইনটাহ হৃদয়ে লাগলো আপু।
যারা ভালোবাসে,তারাই কেনো দুঃখ পায়??
হয়তো এটাই নিয়ম তাই,যারা ভালোবাসে না দুঃখ কেনো তাদের ছোঁবে?
Wow,wonderful 👌
Thanks brother! 🙂
অনেক সুন্দর আপু
ধন্যবাদ
বাহহ,চমৎকার কথা
ধন্যবাদ ভাইয়া
বাহহ,এটাও অসম্ভব ভালো লাগলো।
ওয়াও,খুব সুন্দর হইছে আপু
চমৎকার লেখা আপা
চমৎকার