যখন একটি বৃক্ষে
ফুলের কলি ধরার সময় হয়
যখন কলিটি ফুটে
ফুল হয়ে শোভা পায়
যখন নানান রঙে
রঙিন হয়ে ফুলগুলো সৌন্দর্য ছড়ায়
যখন সুবাস সৌরভে মুখরিত হয়
বৃক্ষটি তখন কতো আদর যত্ন পেয়ে যায়
কতো ভ্রমর এ সময় এসে ধরা দেয়
কতো পরাগায়ন পতঙ্গ প্রজাপতি আসে
সুন্দর এ সময় মিলন বাসরে লিপ্ত হয়।
একটা সময় পরে
যখন বৃক্ষটির চামড়ায়
ভাঁজ পড়ার সময় হয়
শরীরের শক্তি কমে যায়
চেহারায় বয়সের ছাপ পড়ে যায়
চোখের ভিতর ছানি পড়ে যায়
যখন বৃক্ষটির আর আকর্ষণ থাকেনা
বৃক্ষটির একটা সময় পরে এমন দশায়
বিষন্নতা, একাকিত্ব , ক্লান্তি , অবসাদ এসে
শরীরে নানা ধরনের রোগ চেপে বসে।
তখন বৃক্ষটি বসে ভাবে
কেন আমার এমন দশা হলো?
কেন দুঃসময়ে একসময়ের স্বপ্ন
দুঃসহ দুঃস্বপ্ন হ’য়ে দেখা দিলো
যখন সুন্দর সুসময় ছিলো
ফুলে ভ্রমরদের কতো আনাগোনা ছিলো
আর যখন আমার দুঃসময় এলো
তখন ভ্রমরা সব পালিয়ে গেলো ?



