ওভাবে তাকালে? মেঘলা সকাল- মিষ্টি চোখ;
আজকে উজাড়- শহর ডোবানো বৃষ্টি হোক।
জ্বলছে অমন নিটোল মুখটি- স্বচ্ছ রোদ;
শহর না হোক, আমি তো ডুবছি, হাত ছাড়ো।
তোমাকে কবিতা!? তুমিই কবিতা- শব্দপাত;
ঘুম পলাশের গল্প শোনানো- স্বপ্ন রাত;
লিখছি স্বপ্ন, রাত কেটে যায়, বচ্ছরও–
সকাল না হোক, আমি তো ভাসছি, হাত ছাড়ো।
নিজেকেই নিজে মুদ্রিত করি, একলা ঠোঁট–
কথা লেখে আর সুরে রঙ মাখে, দেখ দাপট।
ঝড় নেমে এল, বৃষ্টি ঝরালো- আজ কারো
চোখ ভেজা হোক, আমি তো জ্বলছি- হাত ছাড়ো।
ওভাবে জ্বালালে তীব্র দুপুর- মিষ্টি চোখ;
আজকে উজাড়- শহর নেভানো বৃষ্টি হোক।
কীভাবে ভেজাও? নিটোল দৃষ্টি- আচ্ছা রোদ;
সব ডুবে যাক, আমি তো পুড়ছি- হাত ছাড়ো।




দারুণ ছন্দের দোল!
Thanks