ঝড়ে যাওয়া পাতার মতো
যদি কখনো ঝড়ে যাই
গোরস্থানে ফুলের মালা
তোমার হাতে পেতে চাই!
সবাই যখন ভুলে যাবে
রাখবে না কেউ মনে
গভীর রাতে ঘুম ভাঙিলে
আইসো গোরস্থানে!
আলতো করে ছুঁয়ে দিও
সিথানে রেখো ফুল
স্মৃতির চাদর জড়িয়ে দিয়ে
বিছিয়ে দিও চুল!
অশ্রু ফেলে চোখের কোনে
নামটি ধরে ডেকো
তোমার মুখে নামটি আমার
পুতির মতো গেথো!
তোমার ছোঁয়া পেলে আমি
মরেও শান্তি পাই
হারিয়ে যাওয়ার শেষ বেলাতে
তোমার হাতটি চাই!
তাহাজ্জুতে আমার নামে
একটু দোয়া করো
ত্রিশ পারা কুরআন শরীফ
মানত করে পড়ো!
পরপারেও একই সাথে
কাটিয়ে দিতে চাই
এমন মিলন হয় যেন গো
তোমায় কাছে পাই!




সুন্দর!
nice!