এসেই আমি পড়েছি যখন ভব পাড়ার হাটে
জীবন তরী নোঙর করেছি মায়া নদীর ঘাটে।
ডালি ভাঙ্গা নৌকা আমার কেমনে যাব নিয়া
তিন ইঞ্চি মায়া নদীর তুফানে পাড়ি দিয়া।
মনে করেছি দুনিয়া টা পাপেরই বাজার,
পাপের উপর করেছি পাপ হাজারে হাজার।
পঞ্চ ইন্দ্রিয় পাপে আমার কানায় কানায় ভরা
সকল মানুষের পাপের ভারে বোঝাই বুঝি ধরা।
বিবেক আমার আটকে আছে লোভ লালসার জালে,
জেনে শুনেও করেছি যে ভুল, নফসের তালে তালে।
দারুন খান্নাস শত্রু জেনে ও তারই পথে চলি,
সৃষ্টিকর্তার বিধি বিধান সব, দিয়াছি স্বার্থে বলি।
ভবের হাটে, নানান মানুষ চিনতে চেয়েছি আমি,
ভুল মানুষের ভীড়ে পরে হইলাম _বিপথগামী।
অলি আউলিয়া গাউস কতুব মানুষই হইলো ধরায়,
আবার কেউ হইলো বিশ্ব সন্ত্রাস, মানুষ যাকে ডরায়।
সবই কি বিধাতার খেলা? খেলছে সেথায় বসে?
গ্রন্থ বলে এসব হয় শুধু, মানুষের_ কর্ম দোষে।
কর্ম দোষে ধর্ম নষ্ট, অবহেলায় নষ্ট সময়,
আলসেমিতে জীবন নষ্ট, আদরে নষ্ট তনয়।
ভবের হাটের সকল মানুষ চিনিতে হলে ভাই,
সকল মানুষ সকলের তরে ভালোবাসা চাই।
ভব পাড়ের হাটে | সোহাগ রানা
www.wipoka.com
Leave a Comment



