এই দেশেতে শাপলা ফোটে,
বিলের কালো জলে।
কোকিল ডাকে মধুর সুরে,
গাছের ডালে ডালে।
যেদিকে তাকাই আমার দেশে,
গাঁয়ের পলে পলে।
রাখাল ছেলে স্বস্তি খোঁজে,
গাছের ছায়াতলে।
গাছে গাছে পূর্ণ থাকে,
নানান ফুলে ফলে।
গাঁয়ের পথে গরুর গাড়ি,
চলে হেলে দুলে।
গান গেয়ে যায় মাঝি,
ঢেউয়ের তালে তালে।
হরেক রকম ফসল ফলে,
চাষির বাহুবলে।
লাখো শহীদদের দেশে জন্মে,
ধন্য আমি ধন্য।
আমার যত শ্রদ্ধা প্রেম,
বীর শহীদদের জন্য।



