আমি তো যত্ন কইরাও তোমারে পাইলাম না, তুমি আর কিসে থাকতা বলো?
কেমন কইরা চাইলে তোমারে পাওন যাইতো?
আজকাল তো তোমার দেখাও মেলে না আর-
এই মহাদেশে কি আর খুঁজে পাবো না তোমারে?
চাইলেই পাওয়া যায় না, এমন দূর্লভ বস্তু বলতে এখন বুঝি কেবল তোমার মন!
যেনো মহাসমুদ্রে তলদেশে লুকিয়ে থাকা কোন গুপ্তধন!
আচ্ছা তুমিই কওতো?
ঠিক কতটা ভালোবাসলে, শেষ অবধি পাওয়া যাইতো তোমারে?
কতটা যত্ন নিলে আমিই হইতাম তোমার শখের নারী?
আমার চাইতেও কে বেশি পাইলো তোমারে?
কেমন তার প্রেম,কেমন তার যত্ন,বলো?
সে- কি ফুলের মতোন- তোমার পছন্দের শুভ্র শিউলি ফুল?
আজকাল কোথায় থাকো তুমি? সন্ধ্যায় কি এখনো আড্ডা দাও মোড়ের দোকানে?
রাত করে বাড়ি ফেরো এখন, নাকি কারোর টানে শীঘ্রই পেরিয়ে আসো দরজার চৌকাঠ?
তোমার শহরে বৃষ্টি হয়? কদম ফুটে?
নাকি তোমার বার মাসই বসন্তে কাটে, কোকিল ডাকে, দক্ষিণ হাওয়া বয়?
আজকাল তোমার অবসর মেলে?
সত্যি করে বলো- লুকিয়েছো কোথায়, কোন অন্তরালে?
কোথায় খুঁজি তোমারে বলো, তুমি কি নেই এই মহাদেশে?



