হাত কেটে যতবার সমুদ্র লিখেছি
পাঁজর কেটে বানিয়েছি নৌকো–
ততবার, ঠিক ততবার– আঙুল
থেকে ঝরে গেছে উচ্ছ্বাস। চোখের
ভেতর এই যে নোনা আগুন। এই যে
নম্রতায় মুড়ে দেয়া পাথরের ঘর।
চাইলেই এখানে বুনতে পারতে হলুদ
ফুল। আঁকতে পারতে ঝর্ণা। এই উর্বর
ভূমি হয়তো জলোচ্ছ্বাসে ভেসে গেছে।
পুড়ে গেছে সমূল বাগান। আশ্চর্য বিরান
করে রেখে গেছে ফুল ও পাখিদের নৃত্য।
যতবার জল ও আগুনের কাছে
দীক্ষা নিতে গেছি– এই শিখর ছুঁয়ে
গেছে বৈরাগ্য। এখন বড়জোর তোমাকে
একটা গল্প শোনাতে পারি। পথভোলা
এক পথিকের ভেসে যাবার গল্প।




দারুণ!