সমাজে হয় যদি স্বজনপ্রীতি নামক
নোংরা স্বার্থের রাজনীতি
ক্ষমতার অপব্যয় করো যদি কেউ
রুখতে হবে সবার দূর্নীতি।
সাধারন জনগন পবিত্র দেহ-মন
ক্ষ্যাপিয়ে করোনা সর্বশান্ত!
যারা দেশ রত্ন নিও ভাই যত্ন
এগিয়ে যাবে দেশ দুর্দান্ত।
সরকারী ভাতাসহ আছে যত সুযোগ
গরিবদের সেটা একান্ত হক
স্বজনপ্রীতিতে ভরে গেল গোটা দেশ
সবকিছুতেই কেনো গরিবের ঠক?
রাজনীতির নীতিটাকে বিক্রি করে
‘রাজ’ নিয়ে চলছে প্রতিহিংসার খেলা
মামু-খালুর প্রভাবে জীবন অতিষ্ট
লাঞ্চিত মোরা, পাই অবহেলা।
‘নীতির রাজা’ মানেই রাজনীতি
মহান উক্তিতে হৃদয়টা ক্ষত
আজ এই বাংলায় ‘রাজার নীতিতে’
রাজনীতি হয়েছে পরিণত।
শিক্ষিত-জ্ঞানী এ সমাজে যিনি
সঠিক নেতৃত্বে দূর্গ গড়ে তোলো
অশিক্ষিত দুষ্ট গোয়ালের চেয়ে
শূন্য গোয়াল অনেক ভালো।
রাজনীতির করোনা আর অপব্যবহার
বলে যাচ্ছি আমি তরুন কবি
নীতি-রীতির হয় যদি সঠিক ব্যবহার
বিশ্বের মানচিত্রে হাসবে বাংলার ছবি।



