তোমারে চোখের সামনে অন্য কারোর হইতে দেখলে,খুউব বেশি কষ্ট হইবো না!
কেবল মাঝে মইধ্যে মনে পড়বো-
এক কালে তোমার লগে আমার একখান সংসার হওনের কথা ছিলো!
সাদা – কালো কিংবা লাল- নীল, সে যাই হোক…
কেবল তোমার লগে এই জন্মে একটা সংসার হইলে,
আমার আর আফসোস লইয়া মরন লাগতো না!
জন্ম তো ফুরাইয়াই যাইবো একদিন-
না চাইতেও অঘোষিত মৃত্যুর সাক্ষাৎ লইয়া আইবো আসমানের দূত!
তয়- একখান আফসোস থাইকা যাইবো!
হগ্গল আফসোস তো আর পুরা হয় না মানুষের?
জগতে কিছু মানুষ হয়তো দুঃখ পাইতেই জন্মায়,আর আফসোস লইয়াই মরে!
স্রষ্টারও হয়তো ইচ্ছে তেমনই…
যারে দিবেন, দু- হাত ভইরা দিবেন, আর যারে দিবেন না,তারে মইরা যাওনের অনুমতিও দিবেন না নির্দিষ্ট সময়ের আগে!
কতকিছুই তো পাইলাম না-
শখের খেলনা গাড়ি, বাঁশিওয়ালা জুতো, নতুন স্কুলের জামা,এমনকি রঙিন সুতোর নাটাই!
আফসোস এই নিয়েও হইতো,তবে- ছোট্টবেলায়!
বড় হওনের পর, এইসব নিয়ে ভাববার সময় হয় না!
মাঝে মইধ্যে মন খারাপ হয়,তয়- আফসোস লাগে না!
এই যে এত এত জিনিস না পাওয়ার দুঃখ ভুইলা দাড়াই থাকি পথের মোড়ে-
কেবল তোমারে না পাওয়ার আফসোস লইয়া!
চোখের সামনে নিজের মানুষ অন্য কারোর হইতে দেখলে,
পাষাণ মনেও ব্যাথা লাগে –
আমি তো সাধারণ নারী, তবুও – অন্তরে আফসোস পুইষা,
তোমার লাইগ্যা দোয়া করি!
পাইলে তোমারে যত্নেই রাখতাম – আফসোস, তোমারে পাইলাম নাহ!
তোমার কাছে কেবল অনুরোধ, যার কাছেই থাকো, নিজের খেয়াল রাইখো?
একজন্মের আফসোস লইয়া, কাটুক এই জন্ম আমার,
বিনিময় চাইনা কিছুই,কেবল- তুমি ভালো থাইকো?



