শোনো!
এই যে আজ তুমি বলো না ভালোবাসো।
আজ থেকে কয়েকদিন, কয়েকমাস বা কয়েকবছর পর বলবে ভালোবাসতাম।
এই যে এখন বলো তোমার চোখে প্রেম খুঁজে নিতে।
তখন তোমার চোখে শুধু বিরক্তি খুঁজে পাব।
এই যে বলো প্রতি মুহূর্তে আমাকে অনুভব করো।
তখন তোমার অনুভূতিতেও আমার অস্তিত্ব থাকবে না।
এই যে বলো না আমাকে কোনদিন ভুলতে পারবে না।
তখন আমি যে তোমার জীবনে ছিলাম সেটাই ভুলে যাবে।
এই যে এখন এতো যত্ন নেও আমার।
তখন আমায় অবহেলায় ভরিয়ে দেবে।
এই যে এখন বলো আমাকে ছাড়া বাঁচবে না।
তখন আমি হীনাই তুমি বেঁচে থাকাবে অনন্তকাল।
এই যে আমাকে হারানোর ভয়ে কাঁদো।
তখন আর মানুষের ভিড়ে আমায় খুঁজবে না।
এই যে এখন এতো অভিমান করো।
তখন এই অভিমানগুলো ঘৃণার রূপ ধারণ করবে।
এই যে রোজ আমায় একটা করে গোলাপ ফুল দেও।
তখন নিজের জীবনের সবথেকে বড় ভুল ভেবে দূরে ঠেলে দেবে।
এই যে এখন আমি সময় না দিলে মন খারাপ করো।
তখন ব্যস্ততার দোহাই দিয়ে চলে যাবে আমায় একা করে।
এই যে বলো আমি তোমার কল্পনায় বসবাস করি।
তখন বাস্তবার নির্মমতা দেখিয়ে দূরত্ব বাড়িয়ে দেবে।



