বারো বছরের একটা বস্তির ছেলে,
খেলার জন্য প্রবেশ করেছিল পাবলিক পার্কে।
পোশাক এতোই মলিন এবং নোংরা,
দারোয়ান প্রবেশ করতে দেয়নি তাকে।
সেদিনই প্রতিজ্ঞা করেছিল ছেলেটি,
একদিন সে অনেক টাকার মালিক হবে।
সেদিনই প্রতিজ্ঞা করেছিল ছেলেটি,
একদিন সে এই পার্কটাই কিনবে।
বছর পেরিয়ে ছেলেটি বড়ই হয়নি শুধু,
অনেক টাকার মালিকও হয়েছিল।
আর পুরনো দিনের কথা মনে করে,
পার্কটি সে সত্যিই কিনে নিলো।
নতুন করে লাগালো একটি সাইনবোর্ড,
আর লিখে দিয়েছিল তাতে-
এখানে সবাই প্রবেশ করতে পারবে,
যেকোন সময় দিনে কিংবা রাতে।
[মার্কিন ধনকুবের এন্ড্রু কার্নেগীকে নিয়ে লেখা]



