কেন সুশীল সমাজের মানুষগুলো-
চোরা চালানিতে লিপ্ত?
কেন রাজনৈতিক নেতাদের উপর-
জনগণ এতো ক্ষিপ্ত?
কেন প্রসাশনের হাতে নির্যাতিত-
রাস্তার শিশুগুলি?
কেন গরিবের ঘরে পৌঁছায় না-
নেতাদের চরণ ধূলি?
কেন ভোটের সময় নেতাদের মুখে-
শুধুই মিথ্যে বুলি?
কেন জয়ী হওয়ার পরেই তারা-
ভুলে যায় সকলি?
কেন হরতাল ডেকে করছে ক্ষতি-
হাজারও মানুষের?
কেন টাকার জন্য জন্ম দিচ্ছে-
হাজারও অমানুষের?
কেন সঠিক বিচার যায়না পাওয়া-
সোনার বাংলাদেশে?
কেন সত্য কথা বলতে গেলেই-
বুকটা রক্তে ভাসে?
কেন ঘুষ ছাড়া পায়না চাকরি-
স্বাধীন বাঙালি জাতি?
কেন গরিবের কথা ভুলে যায় ওরা-
হলে ক্ষমতার পতি?



