দীন দরিদ্র মানব তারা
পায়না কোথাও দাম,
মানবের তরে বিলায় শ্রম
ঝড়ায় গায়ের ঘাম।
পেটের দায়ে দেয় যে শ্রম
খাবার যদি জোটে,
মাইনে খানিক পেলেই তাদের
মুখের হাসি ফোটে।
সারাদিন সে শ্রম দিয়ে
দু পয়সা করে আয়,
তাই দিয়ে অতি কষ্টে
সংসার চালায়।
ঘরে থাকে পত্নি ছোরা
দু মুঠো খেতে পায় কি তারা?
ভেবেছিস কি তাদের নিয়ে-
কেমনে চলে এ মাইনে দিয়ে?
সারা দিনের কর্মশেষে
তারা এ টুকুই শুধু চায়,
সংসারের সকলকে নিয়ে
খেতে যেন পায়।
তাদের তৈরি পন্যখানির
কদর কত হয়,
শুধু এই দরিদ্ররা
অন্ধকারেই রয়।
গার্মেন্টস শ্রমিক | হিমেল রহমান
কবি ও সংগঠক
2 কমেন্টস




Super easy to get started and the interface is very user friendly. I managed to hit a jackpot on my second try. I’m staying with jili56comlogin for sure.
I switched over from another provider last month and the difference is night and day. The wallet system works flawlessly for both deposits and cashouts. Staff members are polite and always happy to explain promotion rules step by step. Highly recommend this one. wings789wallet