ঠিক যেভাবে তুমি আমারে ভুইলা গেছো-
তেমন কইরা আমি ভুইলা যাইতে চাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহ ইতিহাস!
আমি ভুইলা যাইতে চাই, অ্যানা ফ্রাংকের ডায়েরির সেই নির্মম কাহিনি…
যেমন কইরা তুমি খুব সহজে আমারে ভুইলা গেছো-
তেমন কইরা আমার ভুইলা যাইতে ইচ্ছে হয়, ক্লাস ওয়ানে পড়া দশ ঘরের নামতা!
বিশ্বাস করো- জ্বর,মাথাব্যথা, মাইগ্রেন কিংবা এলার্জির চাইতেও ভয়াবহ অসুখ বাঁধে তোমার শূন্যতায়!
গা পুরে যাওয়া জ্বরে দিনগুলোতেও আমার কষ্ট হয় কেবল তুমি নেই বলে!
তুমি যদি থাকতে- নাপা কিংবা প্যারাসিটামল এর আগেই আমি কপালে ছুঁয়ে নিতাম তোমার স্পর্শ…
যেমন কইরা নিপুণ কৌশলে তুমি আমারে ভুইলা গেছো –
ঠিক তেমন কইরা আমার ভুইলা যাইতে ইচ্ছে হয়, আম্মার আঁচলের ঘ্রাণ!
জানি— কিছু জিনিস চাইলেও ভোলা যায় না একজন্মে,
কিছু মানুষ আমৃত্যু আটতে থাকে মস্তিষ্কে!
তবুও বলছি- যেমন কইরা তুমি আমারে ভুইলা গেছো –
তেমন কইরা একদিন ভুইলা যাইতে ইচ্ছে হয়,তোমারে!



